• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বরকলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2018   Sunday

রোববার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ,বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদের হল রুমে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা প্রেস ক্লাব সাধারন সম্পাদক বিহারী চাকমা দিবস গুলোর তাৎপর্য তুলে ধওে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রেস ক্লাবের  সদস্য নিরত বরন চাকমা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা সেলাই প্রশিক্ষক সুচিতা চাকমা বিউটিফিকেশনের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা সহ স্বেচ্ছাসেবক সংস্থার সদস্য সদস্যাসহ জয়িতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে উপজেলা পরিষদের মাঠ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

 আলোচনা সভা শেষে  অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী রীনা কর্মকার, সমাজ উন্নয়নে সাফল্য অর্জন কারী নারী বাসনা চাকমা শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী মিতা চাকমা সফল জননী নারী ফুল কুমারী চাকমা ও নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন করে  সাফল্য অর্জন কারী নারী শশী রানী চাকমাকে জয়িতা ক্রেষ্ট ও সার্টিফিকেট  প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ