• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বাঘাইছড়িতে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে শান্তি চুক্তি ভঙ্গ করেছে তাদের কঠোর খেসারত দিতে হবে-জিওসি

আব্দুল মাবুদ,বাঘাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2019   Wednesday

বাঘাইছড়িতে সরকারী দায়িত্ব পালনকারীদের উপর  যারা সন্ত্রাসী হামলা চালিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে কঠোর খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। তিনি বলেন, সন্ত্রাসীরা কারো জাত বা গোষ্ঠির নয়। তাদেরকে এবার কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসীদের নির্মূূল করতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুুত রয়েছে। 

 

বুধবার রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনে দায়িত্বপালনকারী ৭ জন নিহতের ঘটনার ঘটনাস্থল পদির্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মারিশ্যা জোনে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পুলিশের চট্টগ্রাম বিভাগের কমিশনার খন্দকার গোলাম ফারুখ, আনসার ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের ডিজি মোঃ সামসুল আলম, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ,পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় শেষে নিহত প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় নিহত পরিবারের পক্ষ থেকে বাঘাইছড়িতে সেনা জোনসহ ঘটনা স্থলে সেনা ক্যাম্প স্থাপন,প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প স্থাপনের জোর দাবী জানান।


এর আগে তিনি সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে ২৭ বিজিবি মারিশ্যা জোনে আসার পর গেল ১৮ মার্চ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেয়ার পথে দুর্বৃত্তদের হামলায় ৭ জন নিহত হওয়ার ঘটনাস্থল ১১ কিলোমিটার পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ