• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2019   Monday

সোমবার রাঙামাটির কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের আয়োজন করা হয়েছে। মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা একে অপরকে পানি ছিটিয়ে দিয়ে পুরাতন বছরের সকল দুঃখ, কষ্ট,গ্লানি ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই সাংগ্রাই জল উৎসবে মেতে উঠে।

 

উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু,সাংক্রাইংবৈসুক,বিহু- উৎসবকে কেন্দ্র করে মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ জল উৎসব পালন করে থাকে।

 

মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার  নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রয়াত অনন্ত চৌধুরী মাঠে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপংকর তালুকদার।  মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) এর  সভাপতি অংসু প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক কেএম শফি কামাল, ডিজিএফআইয়ের রাঙামাটির অধিনায়ক কর্নেল শামসুল আলম, মাসসের প্রধান উপদেষ্টা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফিউল্লাজ প্রমুখ। বক্তব্যে  দেন মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) এর সাধারন সম্পাদক মউসিং মারমা।

 

আলোচনা সভা  শেষে ঐতিহ্যবাহী মং (ঘন্টা) বাজিয়ে ও ফিতা কেটে  জল উৎসবের উদ্বোধন করেন দীপংকর তালুকদার। এরপর শুরু হয় মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে জল ছিটিয়ে জল উৎসবে মেতে উঠেন।  জল উৎসবের পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষনীয় পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হন।

 

প্রধান অতিথির বক্তব্যে  দীপংকর তালুকদার  এমপি বলেন, সাংগ্রাই জল উৎসব শুধু উপজাতীয়দের উৎসব নয়,এটা এখন পাহাড়ী-বাঙালী সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে।

 

তিনি আরো বলেন, পাহাড়ে বিজু,সাংক্রাইংবৈসুক,বিহু এর উৎসব নিয়ে  একটি  কুচক্রি মহল এই পার্বত্যাঞ্চলকে অস্থীতিশীল  করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। পাহাড়ের মানুষ এই উৎসবটি স্বতষ্ফুর্তভাবে আনন্দমূখর ও শান্তিপূর্ন পরিবেশে পালন করেছে। তাই কুচক্রি মহলটির কোন লাভ হয়নি। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ীদের সকল সম্প্রদায়ের উৎসব সুন্দরভাবে সম্পাদনের ফলে প্রতীয়মান হয় যে, এটা একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ষড়যন্ত্রকারীদের কোন স্থান নেই।

 

দীপংকর তালুকদার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই সাংগ্রাই জল উৎসব তাই সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ