• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

ঘূর্নিঝড় ফণী মোকাবেলায় কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2019   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্ভাব্য ঘূর্ণিঝড় `ফণী`র মোকাবেলায় এক প্রস্তুতিমূলক জরুরী সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ মোকাবেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।  সভায়  সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃদিলদার হোসেন, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) নুরুল আলম,  চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যাসহ  উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্হানীয় বিজিবি প্রতিনিধি, কাপ্তাই ফায়ার সার্ভিস প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ও স্কাউট প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

 

প্রস্তুতিমূলক সভায় দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন, সচেতনতা মূলক লিফলেট বিতরন, ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ, হাসপাতাল সমূহের জরুরি বিভাগ সার্বক্ষণিক খোলা রাখা ও ডাক্তারের উপস্হিতি নিশ্চিত করা, ক্ষুদ্র ক্ষুদ্র মেডিকেল টিম গঠন করে উপজেলার বিভিন্ন স্হানে গমন করা, সকল এলাকায় মাইকিং করা,২০ জনের একটি স্কাউট দল প্রস্তুত রাখা, উপজেলাধীন সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় সমূহ এবং সকল সরকারি ভবন, দপ্তর সমূহ আপদকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা রাখা, রেড ক্রিসেন্ট, কাপ্তাইয়ের  কমপক্ষে চারটি দল প্রস্তুত রাখা, কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই বিজিবির (৪১ বিজিবি ব্যাটালিয়ন, ওয়াগ্গা জোন)  সহায়তা নেয়ার বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ