• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে দুর্নীতির খবর প্রচার করায় সাংবাদিককে তলব,সাংবাদিকদের ক্ষোভ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2019   Wednesday

দুর্নীতির খবর প্রচার করায় সাংবাদিককে তলব করেছে চট্টগ্রাম আঞ্চলিক হাঁস মুরগী খামারের উপ পরিচালক ডা. মো. জাকের উল্লাহ।


তিনি বেসরকারী টিভি চ্যানেল ইনডিপেনডেন্টের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমাকে তদন্তের সময় আগামী ৪ আগষ্ট রাঙামাটি জেলা প্রাণী সম্পদ অফিসে উপস্থিত থাকার জন্য তলব করেন।


প্রসঙ্গত গেল ১৯ জুলাই সরকারী ছুটির দিনে সকাল বেলা “রাঙামাটি সরকারী হাঁস প্রজনন কেন্দ্রে বেশী দামে হাঁস বিক্রি নিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনুসন্ধানমুলক সংবাদ প্রচার হয়। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়। সংবাদ প্রচারের পর পরই অভিযুক্ত হাঁস খামারের হিসাব রক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

মো. জাকের উল্লাহ তার চিঠিতে লিখেন “হিমেল চাকমা, রিপোর্টার, ইনডিপেডেন্ট টেলিভিশন, আপনি ভিডিও নির্মাণে আপনার সহযোগী ও জৈনক গ্রামবাসী যার সাক্ষাৎকার আপনি নিয়েছিলেন তাদেরকে সহ নির্দিষ্ট তারিখে তদন্তে হাজির হবেন।
এ চিঠির প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ ও তা প্রত্যাহার করে নেওয়ার দাবী জানিয়েছেন রাঙামাটির কর্মরত সাংবাদিকরা।


রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ , সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিক তাঁর কাজটি করেছে। অনুসন্ধানী প্রতিবেদনটিতে পরিস্কার হয়েছে যে, সেদিন খামারে অনিয়ম হয়েছে। অতীতেও হয়েছিল। ঐ প্রতিবেদনটিতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও হাঁস খামারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক বরুন কুমার দত্ত ভিডিওতে অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাঙামাটির এ হাঁস খামারকে রক্ষা করা। কিন্তু সেটি না করে তদন্ত কর্মকর্তা. মো. জাকের উল্লাহ সাংবাদিক হিমেল চাকমাকে আপত্তিকর ভাষায় চিঠি লিখে তদন্তে উপস্থিত থাকতে তলব করেছে।


সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, জাকের উল্লাহ এভাবে আপত্তিকর ভাষায় চিঠি লিখতে পারেন না। সাক্ষাৎকারারীদের নিয়ে তদন্তে উপস্থিত হওয়া সাংবাদিকের কাজ নয়। বরং তিনি সাংবাদিকে সহযোগীতা চাইতে পারেন। এভাবে আপত্তিকর ভাষায় চিঠি লিখে তলব করতে পারেন না। এটি হিমেলের জন্য অপমানজনক নয় বরং পুরো সাংবাদিক সমাজকে অপমান করার সামীল। জাকের উল্লাহে মনে রাখা উচিত ঐ প্রতিবেদন প্রাণী সম্পদ বিভাগের মঙ্গলের জন্য হয়েছিল। দুর্নীতিগ্রস্তদের কবল থেকে রক্ষা করে খামারটি টিকিয়ে রাখতে এ প্রতিবেদনটি অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু সেটি অনুভব না করে জাকের উল্লাহ এক প্রকার সাংবাদিককে প্রতিপক্ষ বানিয়েছ। আপত্তিকর ভাষার জন্য ক্ষমা চেয়ে এ বক্তব্য প্রত্যাহার করার দাবী জানিয়েছেন জেলার সাংবাদিক নেতারা।

 

এদিকে রাঙামাটির প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমদ বলেন, উপ পরিচালক এভাবে তলব করতে পারেন না। সে ক্ষমতা তাকে কেউ দেয়নি। সুস্থ তদন্তের স্বার্থে বরং রিপোটার্রের সহযোগীতা নিতে পারেন। চাইতে পারে। আর সেটি না করে আপত্তিকর ভাষায় চিঠি লিখবে এ ক্ষমতা তাকে কে দিয়েছে? তলব করতে পারে না। জৈনক ব্যাক্তি আর রিপোর্টার সহযোগীকে নিতে বলাটি অপমান জনক। সাংবাদিক তার কাছে যেতে বাধ্য নয়। প্রতিবেদনে স্পষ্ট হয়েছে সেদিন অনিয়ম হয়েছিল। প্রতিবেদনে তো অভিযুক্তরা স্বীকারও করেন। ব্যবস্থা নেওয়ারও কথা বলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ