• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন
সুবিচার চাওয়া-পাওয়া মানুষের মৌলিক অধিকার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2019   Tuesday

মঙ্গলবার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর রাঙামাটি জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

 

শহরের তবলছড়ি বাজার এলাকার দাশ ব্রাদার্স লাইব্রেরির দ্বিতীয় তলায় কার্যালয়ের  উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন। জেলা শাখার চেয়ারম্যান মোঃ ইমাম শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও স্যালভেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা ফুটবল রেফারি সমিতির প্রচার সম্পাদক ও স্যালভেশন বাংলাদেশ এর সিনিয়র উপদেষ্টা মোঃ হাসমত আলী। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাসক এর সাংগঠনিক পরিচালক মোঃ আইয়ুব ভূইয়া। সাংগঠনিক বক্তব্যে সংগঠন এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম মামুন সংগঠনের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন।

 

প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন তার বক্তব্যে বলেন, সমাজের দরিদ্র অসহায় মানুষদের আইনী সহায়তাসহ সকল ধরনের সহযোগীতা করা দরকার। আমরা এ ধরনের মহৎ কাজে সব সময় সহযোগীতা দিয়ে যাব। এইধরনের সংগঠন এর মাধ্যমে আমরা হয়রানি ছাড়া আইনি সহায়তা পেয়ে থাকি। বর্তমান অবস্থায় সংগঠনটি সাধারন জনগনের সহায়তায় ব্যাপক ভুমিকা রাখবে বলে আশা করি।


প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াৎ হোসেন রুবেল বলেছেন, সমাজে বিভিন্ন অপরাধ ও নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু গরীব জনগণ সঠিক বিচার ও আইনের সহায়তা প্রয়োজন মতো পাচ্ছে না। সুবিচার চাওয়া এবং পাওয়া মানুষের মৌলিক অধিকার। আর যথাযথ বিচার পেতে হলে দরকার আইনের যথাযথ প্রয়োগ। কিন্তু আমাদের দেশে সার্বিকভাবে বেশীর ভাগ মানুষই আইনগত সহায়তা পাচ্ছে না প্রত্যাশিতভাবে। একদিকে সুবিধা বঞ্চিত বিশাল জনগোষ্ঠী আইনের সহায়তা পাচ্ছে না; অনেক সময় তারা আইনগত সাহায্য পেতে গিয়ে নানাভাবে হয়রানীর শিকার হচ্ছে। অপরদিকে সমাজের প্রভাবশালী লোকজন আইনগত সর্বোচ্চ সহায়তা ভোগ করছে। তাই আমাদেরকে অসহায় বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। শুধু অসহায় নয়, সব শ্রেণীর মানুষই যাতে সুবিচার পায়, আইনগত সহায়তা পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার। যা স্থানীয় পর্যায়ে বাসক এর মাধ্যমে সক্ষমতা অনুযায়ী সমাধান হবে আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ