• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2019   Sunday

চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের নয় দফা দাবি বাস্তবায়নের  দাবীতে  রোববার থেকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূর পাল্লার যাত্রী ও সাধারণ পর্যটকরা।

 

চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বানে ৯ দফা দাবি বাস্তবায়নের  দাবীতে সকাল থেকে  দুরাপাল্লা রুটে ঢাকা চট্টগ্রাম, রাঙামাটি-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে সকল যাত্রীবাহী  বাস ও পন্যবাহী ট্রাক চলাচল চলাচল বন্ধ রয়েছে। তবে রাঙামাটি শহরে  সিএনজি অটোরিক্সা চলাচল করায় চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন দূর পাল্লার যাত্রী ও সাধারণ পর্যটকরা।  যাত্রী ও পর্যটকদের অভিযোগ, কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকায় বাস স্টেশনে গিয়ে  অনেকেই আটকা পড়েছেন। আগে থেকে জানানো হলে এই ভোগান্তি হতো না।

 

রাঙামাটি ইউনিক পরিবহনের কাউন্টার ম্যানেজার জানান, সকাল থেকে কোন বাস ছেড়ে যায়নি।  কাউন্টার থেকে কোন টিকেটই বিক্রি করতে পারছেন না ধর্মঘটের কারণে। 

 

রাঙামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম  বলেন,গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের গণ ও পণ্য পরিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ওয়েট স্কেল দুটি পরিচালনার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে  দায়িত্ব দেয়াসহ ইত্যাদি দাবী রয়েছে। এসব দাবী আদায়ের লক্ষে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ