• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    
 
ads

বরকলের কলাবুনিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2019   Tuesday

রাঙামাটির বরকলে মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপাঃডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়)  এর আওতায় আাইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজরুল হক। উপজেলা তথ্য আপা প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন ২ ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান ও ১,২,৩নং ওয়ার্ডের মহিলা সদস্য (সংরক্ষিত)  রোওশানারা বেগম উপজেলা আনসার ভিডিপির  ইউনিয়ন লিডার মনিরুজ্জামান কলাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ নিকসেন্দ্রা সরকারী প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন মহারাজসহ সুফলভোগী মহিলারা ও গণ্যমান্য ব্যক্তিরা।  

 

প্রধান অতিথির বক্তব্যে বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজরুল হক যোগ্যতায় গড়ে তুলতে সন্তান-সন্ততিদের বিদ্যালয়ে পাঠানোর অাহ্বান জানিয়ে বলেন,  শিক্ষার অালো পেয়ে সন্তানরা যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে সেক্ষেত্রে সকল ধর্মের মানুষের সচেতনতার পাশাপাশি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মানুষের জীবনে শিক্ষা ও স্বাস্থ্য এ দু`টি জিনিস ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে।

 

তিনি আরো বলেন, পরিবার হচ্ছে সুখ ও শান্তির জায়গা। পুরুষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত।কিন্তু  নারীরা হলেন মায়ের মতো।সুতরাং নারীর উপর নির্যাতন করা উচিৎ নয়। যদি তা করা হয়, সেটা হবে অন্যায়।  সে জন্য নারী নির্যাতন রোধে সরকার নারী নির্যাতনের আইন ব্যবস্থা করেছেন। আর সেই  অাইন ব্যবস্থা খুবই কঠোরভাবে করা হয়েছে। সে জন্য নারী সমাজে নারীদের বিভিন্ন অধিকার সম্পর্কে জানতে আরো সচেতন হওয়া দরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ