• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে যুবলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2020   Wednesday

রাঙামাটি শহর ৮নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি নাসির উদ্দিনকে অন্যায় এবং অগঠনতান্ত্রিকভাবে বহিস্কার করার প্রতিবাদে বুধবার সংবাদ সন্মেলন করা হয়েছে।

 

রাঙামাটি রিপোটার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে  পাঠ করেন রাঙামাটি শহর ৮নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি নাসির উদ্দিন। এসময় ৮ নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আবছার,  ৮ নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, ত্রাণ সম্পাদক রতন গোমেজ, ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মাহাবুব উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে নাসির উদ্দিন বলেন, রাঙামাটি শহরের বনবিভাগের সড়কের  সামনে ফুটপাতে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট থেকে যুবলীগ নেতার ভাই ও তার ব্যবসায়ী পার্টনার  এক ছাত্রলীগ নেতা মাস শেষে চাঁদা তুলে।  সেখানে  তারও একটি দোকান আছে চাঁদা না দেয়ায় রাজনৈতিক গ্রুপিং এর কারনে তাকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে।

 

তিনি আরো বলেন, তাকে বহিস্কারে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি।  গায়ের জোরে এক তরফাভাবে বহিস্কারের তাকে বহিস্কার করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তার পদ ফিরিয়ে না দিলে তার ওয়ার্ডে যুবলীগ নেতৃবৃন্দ সংগঠন থেকে গণহারে পদত্যাগ করবে বলে হুশিয়ারী দেন।

 

এ ব্যাপারে  রাঙামাটি পৌর যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহাব খান শিবলু এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নাসির উদ্দিনের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। তাকে গণতন্ত্র অনুযায়ী ও  জেলা যুবলীগের অনুমতিক্রমে বহিস্কার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ