• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

কাপ্তাইয়ে সেনাবাহিনী মোতায়েন সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2020   Wednesday

নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মাঠ পর্যায়ের প্রশাসনকে সহায়তা করার জন্য বুধবার  থেকে কাপ্তাইয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

 

কাপ্তাই নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, প্রশাসনকে সহায়তা করার জন্য কাপ্তাই জোনের অধীন ২৩ বেঙ্গলের সেনারা  কাপ্তাইয়ের সকল গুরুত্বপূর্ণ স্থানে  টহল দিচ্ছেন। 

 

এদিকে,  বুধবার সকাল সাড়ে নয়টা হতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং রাংগামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশের নেতৃত্বে সেনাবাহিনীর ২ টি টহল দল উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করতে হবে, অহেতুক কেউ ঘর থেকে বের হবেন না, প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য সব দোকান খোলা না রাখার জন্য তিনি জনগনের প্রতি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
আর্কাইভ