• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

তৃতীয় দফায় চট্টগ্রামে আবারো নমুনা পাঠানো হয়েছে
রাঙামাটিতে করোনায় ৪ জনের রিপোর্ট দ্বিতীয় দফায় ‘নেগেটিভ’

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2020   Monday

রাাঙামাটিতে চারজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিলো তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট দ্বিতীয় দফায় ‘নেগেটিভ’ এসেছে। তবে তাদের আবারো তৃতীয় দফায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।


সোমবার চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে তাদের দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলাফলে ৪জনের রিপোর্ট দ্বিতীয় দফায় ‘নেগেটিভ’ এসেছে বলে জানান রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।


তিনি বলেন, এর আগে রোবববার রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স ও হাসপাতাল এলাকার মোল্লা পাড়ার একজনের রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্সের সংস্পর্শে যাওয়া ৯ জন ডাক্তার ও নার্সের যে রিপোর্ট পাঠানো হয়েছে তাও নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। তবে তৃতীয় দফায় আবারো তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনষ্টিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। তৃতীয় দফার রির্পোট না আসা পর্যন্ত আমরা তাদের করোনা মুক্ত বলা যাবে না।


তিনি আরো জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) ৪৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৩০১ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ১৬০ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি।


উল্লেখ্য,আক্রান্ত এই চার জনের মধ্যে রাঙামাটি রিজার্ভ বাজার এলাকার ৯ মাসের এক শিশু, দেবাশীষ নগরের ১৯ বছরের এক তরুণ হাসপাতাল এলাকার মোল্লাপাড়ায় ৩৮ বছর বয়সী নার্স ও ৫০ বছর বয়সী এক শ্রমিক রয়েছে।


এদিকে সোমবার পর্যন্ত রাঙামাটি জেলায় ২১৪১ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৭১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ৬৭০। রোববার সকালের পূর্বে কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ১৭৭৬ জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৩৬৫জন। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ