• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বালুখালী ইউনিয়নে হিল ফ্লাওয়ারের কৃষক সংলাপ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020   Monday

জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠানে শক্তিশালী করণ প্রকল্পের আওতায়  সোমবার রাঙামাটির বালুখালী ইউনিয়নে কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

বাদলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সংলাপে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা।

 

বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গিরি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আপপ্রু মারমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালরে বন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড.নিখিল চাকমা।  স্বাগত বক্তব্যে দেন ৯নং ওয়ার্ডের মেম্বার ওমনি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিল ফ্লাওয়ারের প্রজেক্ট ম্যানেজার জ্যোতি বিকাশ চাকমা। এসময়  বালুখালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বারসহ বাদলছড়ি এলাকার কারবারী, হেডম্যানসগ গণ্যামান্য ব্যক্তিরা উপস্থিত ছিলন। সমাবেশে বাদলছড়ির কৃষক –কৃষানীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কৃষকরা কৃষি নিয়ে নানা জিজ্ঞাসা ও মতামত জানতে চান। এতে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা ও  রাঙামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আপপ্রু মারমা প্রশ্নের উত্তর দেন। এসময় কৃষকরা ধান চাষের জন্য ছড়ায় একটি বাধ দেয়ার জন্য অনুরোধ জানালে পবন কুমার চাকমা বাদলছড়ি কৃষকদের জেলা পরিষদের দরখাস্ত দেয়ার অনুরোধ জানান এবং তা বাস্তবায়নের জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এছাড়া আপপ্রু মারমা বিদ্যালয়ের চার পাশে গাছ লাগানোর একশটি সুপারি গাছ বিনামূল্য দেয়ার ঘোষনা দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা বর্তমানে কারোনা কাল চলছে এই করোনার সাথে দীর্ঘ দিন ধরে মোকাবেলা করতে হবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

 

তিনি বলেন, বন না থাকলে পানি থাকবে না। তাই আম কাঠালসহ বিভিন্ন উপকারী গাছগাছালি বেশী পরিমাণে লাগাতে হবে। নতুন নতুন চাষে মনোনিবেশ করতে হবে। নতুন নতুন ফসলের চাষ করলে যথেষ্ট লাভবান হবেন।

 

তিনি আরো কত ক্ষেত্রে কীট নাশক না দেয়ার জন্য কৃষকেদের নিরুৎসাহিত করে বলেন, কীট নাশক প্রয়োগ করলে গাছ বাঁশ ও মাছের হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে। কীটনাশক ক্ষেত্রে কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে ক্রয় করার আহ্বান জানান।

 

তিনি বলেন, হাইব্রিট ফসলের উপর নির্ভর করবেন না। কারণ হাইব্রিট থেকে বীজ পাওয়া যায় না। হাইব্রিট ফসল না লাগিয়ে উন্নতজাতের ফসল লাগাতে হবে। বীজ সংগ্রহ ক্ষেত্রে সজাগ থাকতে হবে। কৃষি বিভাগের ডিলারদের কাছ থেকে বীজ ক্রয় করবেন।

 

তিনি কৃষকদের সূর্ষমূখী চাষের উপর জোর দিয়ে বলেন, সূর্ষমূখী তৈলের প্রচুর চাহিদা রয়েছে।  সূর্ষমূখী বীজ বিক্রির ক্ষেত্রে কৃষি বিভাগ সহযোগিতা করবে। পাশাপাশি তিনি ফুল ঝাড়ু চাষেও কৃষকদের এগিয়ে আসতে বলেন। 

 

সভাপতির বক্তব্যে বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বলেন, সেগুন গাছ লাগালে ছড়া থেকে অনেক দুরে লাগাতে হবে। কারণ সেগুন গাছ পরিবেশ ক্ষতি করে এবং সেগুন গাছ যেখানে থাকে ছড়ায় পানি শুকয়ে যায়। সেজন্য সেগুন গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা করতে হবে। তিনি আরো বলেন, পরিবেশকে ক্ষতি না করে এরকম গাছ লাগাতে হবে। প্রাকৃতিক বন সৃষ্টি করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ