• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

“বীরঙ্গনার ইজ্জতে কেনা পতাকা আমার হাত দিবি না পতাকায়, তুই রাজাকার খবরদার!”
শিল্পী বুলবুলের “চিৎকার..” ভিডিও মিউজিক এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2016   Monday

তিনি শুধু একজন আইজীবি নন তিনি একজন সংগীত শিল্পীও। যদিও তিনি কখনো সংগীত শিক্ষককের কাছ থেকে হাতে কলমে গান শিখেননি। তবে ছোট বেলা থেকে নিজের শখে ও প্রবল মনের ইচ্ছায় গান গাইছেন।

 

আর এই শখে ও মনের প্রবল ইচ্ছার গান গাওয়া থেকে “চিৎকার..” ভিডিও মিউজিক এ্যালবামের প্রকাশনার মাধ্যমে প্রমাণ করলেন আইনজীবি রফিকুল ইসলাম বুলবুল তিনি একজন সংগীত শিল্পী।


“বীরঙ্গনার ইজ্জতে কেনা পতাকা আমার হাত দিবি না পতাকায়, তুই রাজাকার খবরদার!” এ দেশাত্নবোধক গানসহ প্রকৃতি, প্রেম ও বিরহ নিয়ে কথা ও সুর দিয়ে ৭টি অসাধারন গানের ভিডিও মিউজিক এ্যালবামটির গেল রোববার সন্ধ্যায় রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার শিল্পী বুলবুলের গাওয়া “চিৎকার..” মিউজিক ভিডিও এ্যালবামের মোড়ক উন্মোচন করেন ।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, চাকমার রাজ পরিবারের সদস্য কুমার নন্দিত রায়, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও শিল্পী মনোজ বাহাদুর গুর্খা। এছাড়া অনুষ্ঠানে শিল্পী, আইনজীবি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশা শ্রেনীর ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার শিল্পী বুলবুলের এ মিউজিক ভিডিও এ্যালবামের প্রশংসা করে বলেন, রফিকুল ইসলাম বুলবুল পেশায় একজন আইনজীবি। প্রতিদিন তাকে আইন পেশা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আইন পেশা ও গান দুই বিপরীত মেরু। তাই তিনি আইন পেশায় ব্যস্ততার মধ্যে থেকেও নিজের প্রচেষ্টায় সুন্দর গানের ক্যাসেট বের করেছেন সত্যিই প্রশংসার দাবিদার। তার এই গানের অনেককেই অনুপ্রাণিত করবে।


শিল্পী বুল বুল বলেন, “ছোট বেলা থেকে গান গাইতাম। যদিও আমি কখনো সংগীত শিক্ষককের কাছ থেকে গান শিখেননি। আর এই গান গাওয়া থেকে আমার “চিৎকার..” মিউজিক ভিডিও এ্যালবামের প্রকাশনা”। তিনি আরও বলেন,“এই গানের এ্যালবামের যদি কাউকে আনন্দ দিয়ে থাকি সেটি আমার সবচেয়ে বড় পাওনা”।


শিল্পী বুলবুলের গাওয়া এবং তার নিজের কথা ও সুর দেয়া ৭টি মিউজিক ভিডিও এ্যালবামের মধ্যে রয়েছে চিৎকার,মৌসুমী,বেনারসী শাড়ী, ধানসিড়ি নদী, রাতের আকাশ, বনলতা সেন এবং প্রার্থনা। এ মিউজিক ভিডিও-এর সংগীত পরিচালক ছিলেন ফুয়াদ নাসের বাবু, প্রদীপ বাহাদুর লালে এবং হিমাদ্রী বাহাদুর মিতুল। সম্পাদনায় ছিলেন জাকির হোসাইন। ভিডিও এবং সিনেমাটোগ্রাফীর পরিচালক ছিলেন কায়সার কবির। এতে মডেল ছিলেন পূর্নিমা, দীঘা ও মোহান রফিক।

 

এসব ভিডিও  গানে কাপ্তাই হ্রদসহ রাঙামাটির অপরুপ প্রকৃতি সৌন্দর্য্য তুলে ধরা হয়েছে। যা সবাইয়ের ভাল লাগবে। ইচ্ছে করলে এ ভিডিও মিউজিক এ্যালবামটি সংগ্রহ করতে পারেন-যোগাযোগ এ্যাডভোকেট রফিক বুলবুল, মোবাইল ০১৭৫৮৯৭৩১১৯।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ