• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর
অবশেষে রাঙামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড চালু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2018   Monday

দীর্ঘ ১৯ মাস পর বন্ধ হয়ে যাওয়া রাঙামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড সংস্কারের পর পুনরায় চালু করা হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সোমবার সকালে ফিতা কেটে এই ওয়ার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে পরিষদ চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

 

এ সময় রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. এম এ হাই’সহ সিনিয়র চিকিৎসক, সাংবাদিক ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোগীরা যাতে সরকারের সুযোগ সুবিধা পায় সেজন্যে রাঙামাটি জেলা পরিষদ, সমাজ সেবা রোগী কল্যাণ সমিতি এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এই সেবাগুলো রোগীদেরকে বুঝে নেয়ার জন্য তিনি অনুরোধ জানান।

 

তিনি আরো বলেন, জেলার ১০টি উপজেলা থেকে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের অর্থায়নে মহিলা ও শিশু ওয়ার্ডটি যতদ্রুত সম্ভব সংস্কার করে আজ পুনরায় চালু করা হয়েছে। এতে রোগীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করা যায়।

 

তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করে আমরা পরিষদ হতে ৪জন পরিছন্নতাকর্মী হাসপাতালে দেয়া হয়েছে। অন্যদিকে রোগীদের বিদ্যুৎ সমস্যা দূরীকরণে পরিষদ থেকে জেনারেটরও প্রদান করা হয়েছে। জেলার স্বাস্থ্য সেবা উন্নয়নে প্রয়োজনে পরিষদ হতে আরো সহায়তা প্রদান করা হবে। 

 

উল্লেখ্য, ২০১৭ সালে ১শ শষ্যার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডের ফাটল দেখা দেয়ায় তাৎক্ষনিক রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। সম্প্রতি বুয়েটের একটি বিশেষজ্ঞ টিমের মতামত অনুযায়ী রাঙামাটি জেনারেল হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডটি রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক সংস্কার করার পর পুনরায় চালু করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ