• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে মোনঘরের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমাকে গুনীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2019   Friday

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের প্রথম সিভিল সার্ভিসের ক্যাডার ও সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা ও তার সহধর্মীনিকে  শুক্রবার রাঙামাটিতে মোনঘর শিশু সদনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।


মোনঘর মিলনায়তনে গুনীজন সম্মননা অনুষ্ঠানে মোনঘর কার্যনির্বাহী কমিটির সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির। বিশেষ অতিথির বক্তব্যে দেন সংবর্ধিত অতিথি ও সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা ও তার সহধর্মীনি প্রীতি চাকমা। এছাড়া বক্তব্যে রাখেন,দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লতিকা তালুকদার, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সাবেক সরকারী কর্মকর্তা কৃঞ্চচন্দ্র চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন মোনঘর কার্যনিবাহী কমিটির সাধারণ সম্পাদক কীর্তিনিশান চাকমা।


এর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে সংবর্ধিত দুই গুনজীনজনকে ক্রেস দিয়ে সন্মানা প্রদান করা হয়। অলোচনা সভা শেষে মোনঘর শিশু সদনের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ীদের মধ্যে প্রথম সিভিল সার্ভিস ক্যাডার ও সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা একজন সরকারী উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে নয় তিনি একজন লেখক ও সমাজসেবীও। তাই তার পথ অনুসরণ করে মোনঘর শিশুসদনের শিক্ষার্থীদের ভালো করে পড়াশুনা করে দেশ ও এলাকায় উন্নয়নের এগিয়ে আসার আহ্বান জানান

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ