• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

চলে গেলেন খ্যাতিমান গেংখুলী রমনী মোহন চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2019   Sunday

পার্বত্য চট্টগ্রামের চাকমাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান এবং বয়জেষ্ঠ চারণ কবি রমনী মোহন গেংখুলী(ভরন চান চাকমা) আর নেই। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান ও অসংখ্য ভক্ত রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, গেল ১৭ জুন রমনী মোহন গেংখুলী ভারতের মিজোরামে তার কন্যা সন্তানের বাড়িতে মৃত্যূবরণ করেন। পাহাড়ের আনাচে কানাচে সূদীর্ঘ কাল তিনি বেলাহ্ ( বেহেলা বিশেষ) দিয়ে নান্দনিক ছন্দবৃত্তের মায়াজালে মানুষকে দীর্ঘকাল ধরে বেঁেধে রেখেছিলেন। রাধামণ-ধনপুদি, চাদিগাং ছাড়া, চান্দবীর বার মাস প্রভৃতি পালা গানের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতেন জাতি হিসেবে চাকমাদের গৌরবময় ঐতিহ্য গাঁথা। তিনি ১৩ বছর বয়স থেকে তাঁর গানের গুরু বান্দারা গেংখুলীর কাছ থেকে তালিম নিয়ে গুরুর সাথে পার্বত্য এলাকার সর্বত্র গেংখুলী পরিবেশন করেন।

 

তিনি ভারতের ত্রিপুরা এবং আরাকান রাজ্যে অসংখ্য বার নানান আসরে গেংখুলী গান পরিবেশন করেছেন। এই শিল্পে বিশেষ অবদানের ২০০৯ সালে চাকমা রাজপুন্যাহ্ উৎসবে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কর্তৃক তাঁকে ইতোমধ্যে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে ধারণ করতে গিয়ে বক্তি জীবনে তিনি কোথাও থিতু হতে পারেন নি। তাই কখনো বিলাইছড়ি, কখনো বড় মোধক, কখনো আবার জুরাছড়ি, বান্দরবান, রাঙ্গাামটি, ভারত এভাবেই কাটিয়েছেন জীবনটা।

 

তাঁর সর্বশেষ আনুষ্ঠানিক পরিবেশনা ছিল গত ৭ থেকে ৮এপ্রিল অনুষ্ঠিত রাঙামাটিতে আয়োজিত জুম সংস্কৃতি মেলায়। তিনি ১৯৩৭ সালের ১২ এপ্রিল রাঙাামাটির বিলাইছড়ি উপজেলার বেগেনাছড়ি গ্রামে। তাঁর মৃত্যুতে পাাহড়ের মানুষ ভিন্ন ধারার এক নিরলস সংগীত সাধককে হারাল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ