• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পাহাড়ে পানির উৎস সংরক্ষণের উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019   Sunday

পাহাড়ে স্থানীয় জনগোষ্ঠীর পানির সংকট মেটাতে বিদ্যমান পানির উৎসগুলো সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নেয়া উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করছে ইউনিসেফ।

 

এ লক্ষ্যে তিন পার্বত্য জেলায় পরিচালিত হচ্ছে, জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা। এরই মধ্যে ১৯সেপ্টেম্বর রাঙামাটিতে জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি সভা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

 

সূত্র জানায়, স্থানীয় জনগোষ্ঠীর সুপেয় পানির অভাব মেটাতে পাহাড়ে বিদ্যমান পানির উৎসগুলো সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘টেকসই সামাজিক সেবাদান’ নামে একটি প্রকল্প। প্রতি বছর শুস্ক মৌসুমে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যায়। এতে খাবার পানির পাশাপাশি সংকট দেখা নৌ চলাচলে। দুর্ভোগে পড়েন স্থানীয় লোকজন। কাপ্তাই হ্রদের তলদেশে পলি জমতে জমতে ভরাট হয়ে যাচ্ছে। ফলে প্রত্যেক বছর শুস্ক মৌসুমে দেখা দেয় খাবার পানির সংকট।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, পাহাড়ে বিদ্যমান পাহাড়ি ঝিরি, ঝরনা ও ছড়াগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। এতে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে খাবার পানির সংকট প্রকট হয়ে উঠছে। সংকট মোকাবেলায় এসব পানির উৎস সংরক্ষণ ও উন্নয়ন ছাড়া বিকল্প নেই। তাই পাহাড়ের পানির উৎসগুলো খুঁজে বের করে সেগুলোর সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রকল্পটির মাধ্যমে পাহাড়ে বিদ্যমান পানির উৎসগুলো খুঁজে বের করার যে উদ্যোগ নেয়া হয়েছে, তা যুগোপযোগী পদক্ষেপ। প্রকল্পটির মাধ্যমে পাহাড়ি ছড়া ও ঝরনার উৎসগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা হলে স্থানীয় জনগোষ্ঠীর পানি সংকট দূর করা সম্ভব। পার্বত্য জেলা পরিষদ এ কাজে সহযোগিতা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ