• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বিলাইছড়িতে সূর্যের হাসি ক্লিনিকের উদ্বোধন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2019   Tuesday

মঙ্গলবার বিলাইছড়ি উপজেলায় সূর্যের হাসি ক্লিনিক শাখার  উদ্বোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। সূর্যের হাসি ক্লিনিক শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। গ্রীনহিল এর চেয়ারপাার্সন টুকু তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (নন ক্লিনিক) শশী লাল চাকমা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার। এ সময় আরও বক্তব্য রাখেন, গ্রীনহিলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান। সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাপ্পী তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন গ্রীনহিলের প্রকল্প পরিচালক সাইলুমং মারমা এর আগে ফিটা কেটে ক্লিনিক উদ্বোধন করা হয়।


বক্তারা বলেন, সরকারের এসডিজি বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রামে তথা সারা বাংলাদেশে সরকারের পাশাপাশি এনজিওগুলো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলায় শিশু ও মার্তৃমৃত্যু হার কমানোর জন্য এই ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশা প্রকাশ করেন। তবে তারা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের লোকজন যাতে ন্যায্য সেবা পায় তার দিকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহবান জানান।


গ্রীনহিল প্রকল্প সূত্রে জানা গেছে, গ্রীনহিল পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক বিলাইছড়ির ফারুয়াতে মূলত ২০১৬ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করে। কিন্তু সঙ্গত কারণে মঙ্গলবার উদ্বোধনের মাধ্যমে ফারুয়া থেকে উপজেলা সদরে ক্লিনিক স্থানান্তর করা হয়েছে। তবে এ কার্যক্রম সেখানে অব্যাহত থাকবে। ইউএসএআইডি আমেরিকা জনগণের পক্ষ থেকে ফান্ডের মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হচেছ। তিন পার্বত্য জেলায় ১৮ টি ক্লিনিকসহ সারা বাংলাদেশের মোট ৩৯৯ টি ক্লিনিক কাজ করে যাচ্ছে। এসব ক্লিনিকের পরিচালনার লক্ষ্য হচ্ছে এসডিজির মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমিয়ে আনা। বিশেষ করে পিছিয়ে পরা এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর এলাকায় যেখানে সরকারের কার্য্যক্রম দৌড় গোড়ায় পৌঁছাতে পারেনি সেখানে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম।


আরো জানা যায়, প্রকল্পটি দীর্ঘ মেয়াদী চালানোর জন্য এখানে ন্যূনতম একটা চিকিৎসা ফি নেয়া হবে। তবে গরীব চিকিৎসা প্রার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ