কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার বান্দরবানে পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেচ্ছাসেবক দল বান্দরবান জেলা শাখা।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনাসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে রোববার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ করেছে।
রাঙামাটি শহরে কলেজ গেইট এলাকায় সোমবার সকালে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সোমবার ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।
বান্দরবানে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে ডিবি পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমানসহ উভয় দলের অন্তঃত ১৬ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনার জন্য উভয় দলের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে
সোমবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঘাইছড়ি উপজেলায় গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়। সোমবার বিকালে উপজেলা সদরের চৌমুহনী মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক দিলীপ কুমার দাশ।
হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার ১১তম কাউন্সিল শুকব্রার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে মিশুক চাকমা, সাধারন সম্পাদক মিনাকী চাকমা ও অবনিকা চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার রাজধানীর ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকলক ার্যক্রম বন্ধের দাবীতে এবং শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।
রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগসহ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীসহ দেড় শতাধিক আহত হয়েছে বলে জেলা আওয়ামালীগ দাবি করেছে। শনিবার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাত্তবের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিত রাখার দাবিতে পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ চলাকালে ছাত্রলীগ,সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের হামলায় ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে পিসিপি।
রাঙামাটি শহরে বিতর্কিত মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ চারটি সংগঠন।
পাহাড়ী ছাত্র পরিষদের অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ী গ্রামে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ(মার্কসবাদী)। জনসংহতি সমিতির বান্দরবানজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জেএসএসের সহ-সাধারন সম্পাদক নোয়াপতং ইউনিয়ানের চেয়ারম্যান সম্ভু কুমার তংচঙ্গ্যা।
রাঙামাটিতে স্থাপিত মেডিকেল কলেজ,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বান্দরবানে স্থানান্তরের প্রতিবাদে শুক্রবার বান্দরবান জেলা জন সংহতি সমিতি(জেএসএস)। জনসংহতি সমিতির বান্দরবানজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জেএসএসের সহ-সাধারন সম্পাদক নোয়াপতং ইউনিয়ানের চেয়ারম্যান সম্ভু কুমার তংচঙ্গ্যা।