• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2026   Tuesday

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে রাঙামাটির বাঘাইছড়িসহ হ্রদ তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে অতিরিক্ত পানি নিষ্কাশনে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটের সর্বশেষ তিন ফুট করে পানি ছেড়ে দিয়ে বাঁধে পানির চাপ কমানো হচ্ছে। তবে বাঘাইছড়ির প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জানায়, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত শনিবার রাত ৮টা থেকে বাঁধের ১৬টি জলকপাট প্রথমে ৬ ইঞ্চি দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়। পরে কাপ্তাই হ্রদে অতিরিক্ত পানির চাপ থাকায় পরে বাঁধের ১৬টি জলকপাটের তিন ফুট বাড়িয়ে করে পানি নিস্কাশন করা হচ্ছে। এই ১৬টি জলকপাট থেকে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফূলী নদীতে নিস্কাশিত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার বিকাল পর্ষন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রয়েছে ১০৬.২২ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। এ হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। প্রকল্পের ৫টি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রয়েছে। তবে একটি ইউনিট যান্ত্রিক ত্রুতির কারণে বন্ধ রয়েছে, সেটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। চারটি ইউটি থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৪০ মেগাওয়াট। প্রসঙ্গতঃ গত ১৮ জুলাই প্রথম ধাপে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। হ্রদে পানি কমে যাওয়ায় গত ২৩ জুলাই জলকপাটগুলো পানি নিস্কাশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্পের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ জানান, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বাধের ১৬টি জলকপাট থেকে তিন ফুট করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কাপ্তাই হ্রদে পানির উচ্চতার উপর নির্ভর করবে পানি নিস্কাশনের মাত্রা।
এদিকে, ভারী বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাসহ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। সিম্বল অব রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যায়। বাঘাইছড়ি উপজেলার পুরাতন মারিশ্যা, মাস্টারপাড়া, মাদ্রাসাপাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও প্রধান সড়ক পানিতে প্লাবিত হয়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১৬ পরিবার ও কাচালং দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে ২ পরিবার আশ্রয় নিলেও পানি কমায় তারা নিজ নিজ বাড়িতে ফেরত গেছেন। তবে পানি কমে গেলেও উপজেলা সদরের মাষ্টার পাড়া, পুরাতন মারিশ্যা, লাইল্যাঘোনা ও বটতলী এলাকায় জলাবদ্ধ দেখা দিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে কাচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কিছু কিছু এলাকায় নি¤œাঞ্চল প্লাবিত হলেও বর্তমানে পানি কমে গেছে। কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও পানি কমে যাওয়ায় তারা সবাই নিজ নিজ বাড়িতে ফেরত গেছেন। এখন আশ্রয় কেন্দ্রে কোন লোকজন নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ