• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দু’জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2025   Monday

বান্দরবানের  সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার  ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনসহ ৩জন নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রাওলেন ম্রো (৪০)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গভীর রাতে পাড়ার পাশে স্থাপিত এক বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এতে যেসব ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল, সেগুলোর মিটার ও সংযোগে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৈদ্যুতিক মিটার বন্ধ করতে গেলে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। আগুন নেভাতে গিয়ে রওলেং ম্রো (৩৬) ও তার মেয়ে তুমলে ম্রো (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে পাশের বাড়ির উরকান ম্রোও (৭১) বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে রাতেই জেলা সদর হাসপাতালে  আনার পথে তিনি মারা যান।

রাংলাই ম্রো পাড়া হেডম্যান (মৌজা প্রধান) ও সাবেক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন,ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ্যুৎস্পৃষ্ঠ হ‌য়ে ৩জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছে।

বান্দরবান  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, রোববার রাত দুইটার দিকে বিদ্যুতের তারে আগুন লেগে  একই পরিবারের দুইজন তিন নারীর মৃত্যু হয়েছে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ