• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রোয়াংছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2022   Saturday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মংচিংসুইয়ে মারমা (৩২)।


স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় শনিবার দুপরের দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মংচিংসুইয়ে মারমা নিজের বাড়ির পাশে গোসল করতে যান। গোসল শেষে বাড়ির মাঝামাঝি স্থানে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বত্তরা তাকে গুলি করে। এত তার মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। খবর পেয়ে রোয়াংছড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মংচিংসুইয়ে মারমার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির জানান, নিহত মংচিংসুইয়ে মারমা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তবে কারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ