• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2026   Thursday

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ম্রোদংপাড়ায় মদ ভেবে বিষ পান করে রিংকন বড়ুয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার অসাবধানতাবশত মদ মনে করে নিজ ঘরে একটি বোতলে থাকা বিষ পান করেন ওই যুবক।
স্থানীয়রা জানায়,রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ম্রোদংপাড়ার মিলন বড়ুয়ার ছেলে রিংকন বড়ুয়া বুধবার নিজ ঘরে থাকা একটি বোতলে মদ মনে করে বিষ পান করেন। তাৎক্ষণিকভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে তার শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় উন্ন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। রিংকন বড়ুয়া চট্টগ্রামের সিইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাঙালহালিয়ার নিজ বাড়িতে যান।
বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা জানান,শারীরিক অবস্থার অবনতি হলে রিংকন বড়ুয়াকে চন্দ্রঘোনা মিশনারি হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম সাকের সত্যতা স্বীকার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ