• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2026   Thursday

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম বরুনাছড়িতে চাঞ্চল্যকর গৃহবধু আয়েশা বেগম (৪৯) হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে বরকল থানার পুলিশ।
বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা পুলিশ কার্যালয় সন্মেলন কক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সন্মেলন তিনি বলেন, গত ২১ জুন রাতে শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরুনাছড়ি (ইসলামপুর) এলাকার নিজ বসতঘর থেকে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে গত ২৪ জুন পুলিশ হত্যা ও টাকা লুটের মামলার তদন্তে নামে। এসময় পুলিশ হত্যা ও টাকা লুটের সাথে জড়িত মোঃ সোহাগ (১৮) এবং ওমর আলী (১৯) নামে দুই ঘাতককে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ি থেকে ১লাখ ৬ হাজার টাকা এবং মোঃ ওমর আলীর দেখানো স্থান থেকে ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার এ মামলার দুই আসামীকে আদালতে তোলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ