• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2026   Tuesday

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার রাঙামাটি রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি রিজিয়ন রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার) হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।এসময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, আনসার, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ও টহল, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি চিহ্নিতকরণ, আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। 

সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ সংস্থার প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করা সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয়, সে লক্ষ্যে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

--হিল বিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ