"টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা, সুস্থ জীবন ও সুস্থ্য দৃষ্টির প্রতিশ্রুতি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে শূন্য থেকে ১৫ মাস বয়সী শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে চট্টগ্রাম বিএনএসবি ও রাঙামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থাএই প্রশিক্ষণের আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএনএসবি এর ফিল্ড অফিসার বোরহান উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক মো: সেলিম সুমন এবং আরও উপস্থিত ছিলেন এসকান্ডার হোসেন ওয়াসীম। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় টিকাদান কর্মসূচীতে কর্মরতদের প্রশিক্ষণ প্রদান করেন ডা: অভীক দে ও ডা: মিজানুর রহমান।
স্বাগত বক্তব্যে রাঙামাটি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, রাঙ্গামাটি জেলার বিলাইছড়িসহ ৪ টি উপজেলায় এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু জন্মের পর শিশুরা টিকা নিত আসে। তাই সেই সময় যাতে শিশুর চোখও পরীক্ষা করে নিতে পারে তাই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এবং এখানে শূন্য থেকে ১৫ মাস বয়সী শিশুদের অন্ধত্ব প্রতিরোধে পরীক্ষার ব্যবস্থা করা হবে । এবং শিশুর জটিল বিশেষ করে ছানি, গ্লুকোমা, ট্যারা চোখ, টোসিস ও রেটিনোব্লাস্টোমা এজাতীয় সনাক্ত হলে তাদের সাথে যোগাযোগ করে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান।
এসময় ইউএনও অভি দাশ বিলাইছড়ির মত একটা প্রত্যন্তাঞ্চলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং প্রকল্পের কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও সফলতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.