• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2025   Sunday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।  একই সাথে তিনি পাহাড়ে জানমালের ক্ষয়ক্ষতি রোধ ও পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃংখলা কঠোরভাবে নিয়ন্ত্রনে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।  যাতে ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।  
খাগড়াছড়িতে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তোরণের উপায় নিয়ে রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আইনশৃংখলা সভায়  প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান।  
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো: খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রশি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে এখনো খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। জরুরি কাজ ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে অনুরোধ জানানো হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। এরমধ্যেই বেলা ১১টার দিকে জেলার গুইমারার রামসু বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ  কয়েকজন অবরোধকারী আহত হন।  তবে এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ধর্ষকদের গ্রেফতার, ক্ষতিগ্রস্ স্কুলছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ এবং হামলাকারিদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ রোববার দ্বিতীয়দিনের মতো চলছে। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গেল ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিন জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা  দায়ের করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ