• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রাঙামাটিতে গণসমাবেশে উষাতন তালুকদার
আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2025   Tuesday

পাহাড়ের অশান্ত পরিস্থিতি দূর করতেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই হয়েছিল। কিন্তু সেই চুক্তি এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনো বৈষম্য ও অশান্ত পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি বলেন, পাহাড়ে শান্তির জন্য করা চুক্তি বাস্তবায়ন না করে ৯৭ সালের পূর্বের অবস্থানে ফেরত নিয়ে যেতে চায় একটি পক্ষ। সংঘাত ও অশান্তির দিকে ধাবিত করতে চায় তারা। যার ফল কোনভাবেই ভালো হবে না। তিনি আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসন থেকে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস নির্বাচনে অংশ নেয়ার ঘোষনাও দেন। যদিও নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। 

মঙ্গলার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষ রাঙামাটিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এ কথা বলেন।
শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব কনে জেএসএসের জেলা শাখার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমা। বিশেষ অতিথি ছিলেন, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রোমেন চাবমা। স্বাগত বক্তব্যে দেন জেএসএসের জেরা শাখার সাংগঠনিক সম্পাদক সুর্নিমল দেওয়ান। গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন হাজার নারী পুরুষ অংশ নেন।
গণসমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া লাগলেও সেই হাওয়া পার্বত্য চট্টগ্রামে লাগেনি। আগের মতোই শাসিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভুমি সমস্যা বেড়েই চলেছে। যুক্তি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানগুলো কার্যকর না হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তাই দ্রুত পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করতে আহবান জানান তারা।
এদিকেম, পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা অনুস্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নূরুল আলম, চঞ্চু চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাইপ্রু মারমা, জাতীয় মানবধিকার কশিনের সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ফদাংতাং রান্দাল।
--হিলবি২ি৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ