• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে-পররাষ্ট্র উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2025   Saturday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক মো. তৌহিদ হোসেন। তিনি, সেসব সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা রয়েছে বলে চুক্তিটি সম্পুর্ন বাস্তবায়িত হয়নি। চেষ্টা করছি যেন সবাই মিলে একসাথে এমনভাবে করি যাতে নতুন করে আর কোন বির্তক সৃষ্টি না হয়।
শনিবার রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে পূর্ব নির্ধারিত এ সভাটি সকাল ১১টা শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টায়। বৈঠকে উপস্থিত ছিলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চুক্তি স্বাক্ষরকারী ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও উপ-সচিব সামছুল হক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সন্তু লারমা।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যেটা রয়েছে সেটাকে স্বীকার করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে। আমরা চেষ্টা করেছি ছোট বিষয়গুলো যেগুলো সহজেই সমাধান করা যায়, সেগুলোকে আমরা যেনো শেষ করে ফেলি। আর যেগুলো কঠিন বিষয় রয়েছে সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করছি।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে সব বিষয়ে বিষদ আলোচনা হয়েছে। নতুন করে সমস্যা চিহ্নিত করার প্রয়োজন নেই। আমরা জানি চুক্তির কিছু সমস্যা রয়েছে।

সংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্তু লারমা বৈঠকটি ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছে বলেন, তার নিজস্ব কিছু বলার নেই। যা বলার উপদেষ্টা বলে ফেলেছেন। তাই আমার মনে হয় আজকে এগুলো বলার কোন অবকাশ নেই। তবে এ বৈঠকে কি কি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তা জানাতে চাননি কোন পক্ষই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ