• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2026   Friday

ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)। সংগঠনটি অবিলম্বে সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এন্টি চাকমার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গেল ১৯ মে ঢাকার পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, গতকাল (২১ মে) চট্টগ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, এর আগে গেল ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে এক শিশু ও আরেক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা খুবই উদ্বেগজনক। এ ধরনের নৃশংস ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা, আইনের শাসন এবং বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে, বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবির পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ, আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ