• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2026   Tuesday

টানা ভারী বৃষ্টিপাতর কারণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  কয়েকটি স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র তালিয়ে যাওয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
তিন দিনের টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ের পাদদেশে বসবাসীদের ঝুকিপুর্ণ  হয়ে উঠেছে। ঝুকিপূর্ন  বসত থেকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রেখেছে। রাঙামাটি সদর উপজেলায় ২৯টি স্থানকে ঝুকিপূর্ন  হিসেবে চিহিৃত করা হয়েছে।  নিরাপদ আশ্রেয়ের জন্য মোট ২০৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্য রাঙামাটি সদর ও পৌর সভা এলাকায় ৪১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,এ পর্ষন্ত রাঙামাটি সদরে ৭০জন, কাউখালী উপজেলায় ৬০ ও কাপ্তাই উপজেলা ৮০ জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য সকালে নাস্তা ও দুই বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটি সদরে সাপছড়ি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিববার কেন্দ্র পানিতে তলিয়ে গেছে। এছাড়া ওই ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের ভেদভেদীস্থ লোকমন্দির এলাকায় পাহাড় ধসে নূর জাহানের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় তিনি বাড়িতে না থাকলেও তার তিন নাতি-নাতিনীর  এ ঘটনায় সুষ্ঠ রয়েছে। এছাড়া  বৃষ্টিপাতে জেলার  কা্য়েউখালীসহ কয়েকটি উপজেলায়  পাহাড় ধসের ঘটনা খবর পাওয়া গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। সকালে বৃষ্টিপাতে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায়  সাত ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 
জেলা আবহাওয়া অধিদপ্তর কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক ক্যচিনু মারমা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্ষন্ত ১৯০.৩ মিলিমিটার  অতি ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত আরো তিন দিন পর্ষন্ত অব্যাহত থাকতে পারে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি  নিয়েছে। দুর্যোগ মোকাবেলায় রেডক্রিসেন্ট, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয় করে কাজ করছে।
--সম্পাদনা/হিলবিডি২৪/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ