রোববার সেনাবাহিনীর বিলাইছড়ি জোন (২৯ বীর ) এর উদ্যোগে ১২ দিনের স্বল্প মেয়াদী মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত প্রশিক্ষণটি পরিচালনা করছে বিলাইছড়ি সেনা জোন (২৯ বীর)। এতে উপজেলার মোট ২১ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। স্থানীয় অংশীজন ও সুবিধাভোগীরা এ উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। প্রশিক্ষণটি আগামী ১৭ সেপ্টেম্বর সমাপ্ত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.