• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2026   Wednesday

টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বাঘাইছড়ি,জুরাছড়িসহ কয়েকটি স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশ্রয় কেন্দ্রে ছুটছেন ঝুকি নিয়ে বসবাসকারী লোকজন।
জানা যায়, টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটি শহরের তবছরছড়ি, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী,আরশিনগর এলাকাসহ মাটি ধসে পড়েছেসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কেউই হতাহত হয়নি। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বাঘাইছড়ি পৌর সভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক লোকজন পানি বন্দি হয়ে পড়েছেন। এছাড়া এ পৌর সভার ৭টি আশ্রয় কেন্দ্রে ২৩৯ জন আশ্রয় নিয়েছেন। জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজন সাপছড়ি ইউনিয়র পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নিয়েছেন। এছাড়া রাঙামাটি পৌর সভায় ঝুকিপুর্ন স্থানে বসবাসকারীদের মধ্যে ৪টি আশ্রয় কেন্দ্রে ২৬২ জন আশ্রয় নিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে হেংগলছড়ি এলাকায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ওপর পানি উঠায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান,রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-কাপ্তাই-বান্দরবান সড়কে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটলেও তাক্ষনিকভাবে পরিস্কার করছে।
জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, ২০৪টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ২০টি আশ্রয় কেন্দ্রে ১১৪৪জন আশ্রয় নিয়েছেন। তবে পানি বন্দি লোকজনের সংখ্যা এখনো পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ