• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2025   Sunday

স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করনের দাবীতে সারাদেশের ন্যায় রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালসহ দশ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে।
জেনারেল হাসপাতালে সামনে কর্মরত মেডিকেল টেকনোললিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালনকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সভাপতি অনিমেষ সাহা, সাধারন সম্পাদক সুইট চাকমা, রুমি চাকমা, ইভানি চাকমা প্রমুখ। দুই ঘন্টা কর্মবিরতি পালনকালে হাসপাতালে যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় স্বাস্থ্য সেবা ব্যাহত হয়। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতেপড়তে হয়েছে। এর আগেই একই দাবীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিষ্টরা স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি একটি “টিম ওয়ার্ক" যার প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তবে এ পেশায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত ও এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বরং অবহেলিত করে রাখা হয়েছে বছরের পর বছর। অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ, সমশিক্ষাগত যোগ্যতা থাকা স্বত্ত্বেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবীটি আজও বাস্তবায়ন হয়নি। বক্তারা কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা না হলেও আগামী ৩ ডিসেম্বর অর্ধ দিবস ও ৪ ডিসেম্বর পূর্ন দিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ