• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2026   Wednesday

বুধবার (২৪ জুন) বিলাইছড়িতে কম্প্রিহেনসিভ কমিউিনিটি হেল্থ প্রোগ্রাম(সিসিএইচপি) প্রকল্পের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

হিল ফ্লাওয়ার সংস্থার বাস্তবায়নে শেড বোর্ড ও খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা সহযোগিতায় এবং ব্রেড ফর দ্যা ওয়াল্ড, জার্মানি এর অর্থায়নে ঈঈঐচ প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে উপজেলা সম্মেলন কক্ষে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় হিল ফ্লাওয়ার এর কর্মসূচী পরিচালক ও পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মারমা (রাসেল ), উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, মেডিকেল অফিসার ডাঃ আবরার হামিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদা) নাজমুল হাসান প্রমূখ। সভায় মনিটরিং অফিসার মিলন চাকমার সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়িত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হিল ফ্লাওয়ার এর ফাইন্যান্স এন্ড এডমিন সনজিৎ তনচংগ্যা। অতিথি বৃন্দছাড়াও বক্তব্য রাখেন হেডম্যান সমতোষ চাকমা ও বিলাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা।

বক্তারা প্রকল্পের সফলতা কামনা করে বলেন, যেহেতু পাইলটিং প্রকল্প হিসেবে উপজেলার শুধুমাত্র কেংড়াছড়ি ইউনিয়নে কাজ করা হচ্ছে। তাছাড়া প্রকল্পের অন্যান্য কার্যক্রমের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে কাজ করা হচ্ছে। তাই দূর্গম এলাকাগুলোতে এটির প্রয়োজনীয়তা লক্ষ্য করে পর্যায়ক্রমে পুরো উপজেলায় কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। এবং পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিং এর মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন নিশ্চিতের উপর জোর দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ