• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2025   Monday

টেশিভিশন সাংবাদিকতায় পেশাগত উন্নয়নের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের  আত্মপ্রকাশ ঘটেছে। এতে যুমনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার  এস এম শামসুল আলম সভাপতি ও  সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের প্রতিনিধি সত্রং চাকমা ও  নিউজ ২৪ এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুকে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট একটি  কমিটি গঠন করা হয়।   
সোমবার সকালে বনরুপার একটি রেস্তোরাঁয়  রাঙামাটিতে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতে এ সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 
সভায় সকলের মতামতে ভিত্তিতে বিজয় টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মোঃ আলমগীর মানিক, সহ-সভাপতি এসএ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. সোলায়মান ও যুগ্ম সম্পাদক আর টিভির রাঙামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর রাঙামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিক, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি ও প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের রাঙামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত কমিটি ছয় মাসের জন্য দায়িত্ব পালন করে যাবেন। 
সভায় উপস্থিত সবাই টেশিভিশন সাংবাদিকতায় পেশাগত উন্নয়নের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিরাপত্তা নিশ্চিতের জোর দেওয়ার পাশাপাশি সংবাদ প্রচারে সমন্বয়, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে বলে আশা ব্যক্ত করেছেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ