• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2025   Friday

শুক্রবার রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুবাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার  আয়োজন করা হয়।

রাঙামাটি রিপোর্টাস ইউনিটির উদ্যোগে সংস্থাটির সন্মেলন কক্ষে কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারনা, সংবাদ লিখন, সংবাদের উৎসসহ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার সত্রং চাকমা। মানবধিকার ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। জাতীয় ও পাহাড়ের প্রেক্ষাপট অনুসন্ধান রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষন দেন আজকের কাগজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমেল চাকমা। ফ্যাক্ট চেক ও ডিজিটাল ভেরিফিকেশন ইয়ুথ এ জার্নালের বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডিসেন্ট এর এডিটর ও এএফপি এর সাবেক ফ্যাক্ট চেক এর এডিটর কদরুদ্দীন শিশির। দিন ব্যাপী কর্মশালায় রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে বিভিন্ন পেশায় জড়িত ২০জন যুবা অংশ নেন।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারনা, মানবধিকার, অনুসন্ধান রিপোর্টিং, পাহাড়ের বাস্তবতায় সাংবাদিকতা ছাড়াও প্রশিক্ষণের অন্যতম আকর্ষন ছিল ফ্যাক্ট চেক ও ডিজিটাল ভেরিফিকেশন উপর প্রশিক্ষণটি। প্রশিক্ষণে অংশ গ্রহনকারীরা বিষয়বস্তুর উপর প্রানবন্ত আলোচনা ও মতামত প্রদান করেন।
প্রশিক্ষনে দ্য ডিসেন্ট এর এডিটর ও এএফপি এর সাবেক ফ্যাক্ট চেক এর এডিটর কদরুদ্দীন শিশির ফ্যাক্ট চেক ও ডিজিটাল ভেরিফিকেশনের উপর বিশদ আলোচনা করেন। এছাড়া কিভাবে ফ্যাক্ট চেক ও ডিজিটাল ভেরিফিকেশন করতে হয় তার উপরও বিভিন্ন কলাকৌশল ও ধারনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ