• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2025   Thursday

চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে, বিচার ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
জেলা প্রশাসনের কার্যালয়ের চত্বরের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এসএম সামশুল আলম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সহসভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমূখ। মানববন্ধনে কর্মরত বিভিন্ন ইলেট্রনিক্স মিডিয়া, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। যার সর্বশেষ শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রামের দুই সাংবাদিক হোসাইন জিয়াদ ও মো. পারভেজ। বক্তারা দ্রæত সময়ের মধ্যে এ ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ