• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2025   Wednesday

খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেনী পড়ুয়া জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতি হয়েছে। বুধবার বিকালে  ও হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার উদ্যোগের এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হয়।
জেলা শিল্পকলাডেমীর পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি সুমন চাকমা। অন্যান্যর মধ্য বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রোমেন চাকমা, হিল উইমেন্স ফেডারশেনর কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক চন্দ্রিকা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সাধারন সম্পাদক এলি চাকমা, ত্রিপুরা ষ্টুডেন্টস ফোরামের সভাপতি জয় ত্রিপুরাসহ অন্যরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল জিমনেসিয়াম চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় ঘুরে গিয়ে জেলা শিল্পকলা একাডেমীর পাশে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক মাসে তিন পার্বত্য জেলায় পাঁচটিরও অধিক ধর্ষন ও ধর্ষনের পর হত্যা ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি ও ঘটনার শিকার পরিবার কোন বিচার পায়নি। ধর্ষকদের উপযুক্ত শাস্তি না দেওয়ায় এ ধর্ষনের ঘটনা বার বার ঘটছে। তাই আজকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী নারীদের ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। আগামীতে ধর্ষকদের যথাযথ শাস্তি দেওয়া না হলে এ ধরনের ধর্ষনের ঘটনায় ধর্ষকদের জনসাধারন আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনাসহ এ যাবৎ সকল ধর্ষনের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ