• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে কারবারীসহ পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2022   Friday

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নে এক কার্বারি(পাড়া প্রধান)সহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্যালেঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্গম আবৈ ম্রো পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার পুলিশ ৫জনের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাদুটোনা বা সামাজিক কুসংস্কারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে স্থানীয়রা জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

 

নিহতরা হলেন বোমাং সার্কেলের আবৈ ম্রো পাড়া কার্বারি (পাড়া প্রধান) ল্যংরুই  ম্রো (৬২), তার তিন ছেলে রুই থুই ম্রো(৪৫), লেং রুং ম্রো(৪০), রিংরাও ম্রো (৩৫) এবং পরিবারের আরেক সদস্য মেন ওয়াই ম্রো(৩৮)।


স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্গম আবৈ ম্রো পাড়া এলাকার বোমাং সার্কেলের কার্বারির পরিবারের বিরুদ্ধে জাদুটোনা বা তাবিজ-কবচ করে পাড়াবাসীদের হত্যার অভিযোগ উঠে আসছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি জাদুটোনায় পাড়াবাসীরা মারা যাচ্ছেন- এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ পাড়াবাসীরা বৈঠক করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযুক্ত কার্বারি পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কার্বারিসহ পরিবারের পাঁচ সদস্য নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর রুমা জোনের সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও বোমাং সার্কেলের মৌজা হেডম্যান মেন রথ ম্রো জানান, পাড়াবাসীদের অভিযোগ-কার্বারি পরিবারপাড়ার লোকজনের ওপর জাদুটোনা করছিলেন। তাবিজ-কবচের কারণে পাড়ার মানুষ মারা যাচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে ক্ষুব্ধ পাড়াবাসীরা পরিবারটির ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কার্বারিসহ পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়। আহত অবস্থায় পরিবারের আরেক সদস্য পালিয়ে রক্ষা পায়।


এদিকে আরেক জনপ্রতিনিধি জানান, জুম ক্ষেতের সীমানা প্রাচীর নিয়ে সম্প্রতি কার্বারি পরিবারটির সাথে পাড়ার লোকজনদের বিরোধ সৃষ্টি হয়। যাদুটোনা নিয়ে কারবারী পরিবারের সাথে পাড়ার লোকজনদের মধ্যে দীর্ঘ দিনের ক্ষোভ ছিলো। দীর্ঘদিনের ােভ থেকে পাড়াবাসীরা বৈঠক করে বৃহস্পতিবার রাতে কার্বারি পরিবারের ওপর হামলা চালায়। তবে এ হত্যাকান্ডে পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে।

 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, খবর পেয়ে শুক্রবার দুুপুরে ঘটনাস্থলে গিয়ে কারবারীসহ ৫ জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার জানান, কার্বারিসহ পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় আগের দিন রাতের ঘটনাটি শুক্রবার সকালে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে। কারবারী পরিবারের সাথে পাড়াবাসীর বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ৫ জন মারা গেছে বলে জেনেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ