• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2025   Monday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গোল্ডেন হিল নামে একটি আবাসিক হোটেল থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মুন্না সরকার। এ ঘটনায় ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে । রোববার গভীর রাতে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। 
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে  শহরের রিজার্ভ বাজারের  গোল্ডেন হিল আবাসিক হোটেলে একটি কক্ষে মুন্না সরকার নামে এক নারীকে  ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা  দেখতে পায়  হোটেলের এক বয়। পরে ওই নারীতে বাচানোর জন্য দরজা ভেঙে  ফাঁস দেওয়া থেকে নামানো হলেও  তাকে তার আগে মারা যান  তিনি। পরে আবাসিক হোটেলের পক্ষ থেকে পুলিশকে জানানোর পর রাত দেড় টার দিকে পুলিশ নারী লাশ উদ্ধার করে। এসময় হোটেলের ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনের কথা অসলগ্ন হওয়ায়  আটক করে পুলিশ।  ওই নারী হোটেলের রেজিষ্ট্রার খাতায় রয়েছে মুন্না সরকার নামে।  ঠিকানা ঢাকার ধানমন্ডির এলাকায়।  রাতেই খবর পেয়ে চট্টগ্রাম থেকে আসা ওই নারীর স্বামী পরিচয় দেওয়া মো. আব্দুল কাদের ও মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টি  হাজির রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ওই হোটেলে।  

মৃত নারীর স্বামী পরিচয় দেওয়া মো. আব্দুল কাদের বলেন, তার স্ত্রী চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।  তার স্ত্রী কি কাজ করতেন সেটি পরিবারের সবাই জানতেন না। এর আগে আকাধিকবার রাঙামাটিতে একা একা এসেছেন তিনি।

কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, রিজার্ভ  বাজারের গোল্ডেন হিল নামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ