• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

নিউজ২৪ চ্যানেলের অষ্টম বর্ষ পদার্পনে রাঙামাটিতে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2023   Sunday

স্যাটেলাইট টেলিভিশন নিউজ২৪ চ্যানেলের অষ্টম বর্ষ পদার্পন উপলক্ষে রোববার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম।


রাঙামাটি নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী, চ্যানেল আই এর রাঙামাটি প্রতিনিধি মো. মনছুর আহমেদ, সাংবাদিক দীপ্ত হান্নান ও সাংবাদিক বিহারি চাকমা উপস্থিত ছিলেন। এর আগে নিউজ২৪ চ্যানেলের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।


প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম বলেন, গনমাধ্যম কর্মীদের লেখনিতে এ অঞ্চল দ্রæত উন্নত হচ্ছে। পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। রাজস্বখাতে বৃদ্ধি পাচ্ছে আয়। কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক- যুবতিদের। আধুনিকতার ছোয়া লেগেছে পাহাড়ের পথ প্রান্তরে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরার মিডিয়া হাউজ নিউজ২৪ কাজ করে পার্বত্যাঞ্চলের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরছে।


দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ বলেন, নিউজ২৪ বস্তু নিষ্ঠার পাশাপাশি বাস্তব চিত্র তুলে ধরে গণ মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ