• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে ভুমি বেদখল ও মারধরের প্রতিবাদে পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2024   Sunday

রাঙামাটির জুরাছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক এক পাহাড়ীর ভূমি বেদখলের চেষ্টা ও প্রতিবাদকারীদের মারধরের ঘটনার প্রতিবাদে রোববার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপপি) ও হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।


জেলা প্রসাশেনর কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে পিসিপির জেলা শাখার সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক থোয়াইক্য জা চাক, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠরিক সম্পাদক ম্রানুচিং মারমা ও উলিছিং মারমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে শুরু করে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়ন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশকে কার্যকর, পাহাড়ে ভুমি বেদখল বন্ধ ও জুরাছড়িতে ভুমি বেদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। 

 

পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থোয়াইকজাই চাক বলেন, চুক্তিতে স্পষ্ট রয়েছে, জেলা পরিষদের অনুমতি ব্যতীত কোনো জায়গা জমি ইজারাসহ বন্দোবস্তি করা যাবে না। যুগ পরিবর্তন হয়েছে মানুষ পরিবর্তন হয়েছে জুম্মদেরকে অবহেলায় রাখা যাবে না। যদি এ সমস্যাগুলো নিরসনের উদ্যোগ নেওয়া নাহয় ৮০/৮১ মতো শান্তিবাহিনী যেভাবে গর্জে উঠেছে আরো সেভাবে গর্জে উঠতে বাধ্য হবে। 

 

তিনি  অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়ে জুড়োছড়িতে সংঘটিত সমস্যা সমাধানের প্রশাসনের যথাযথ পদক্ষেপসহ ভূমি বেদখরের অপচেষ্টাকারী সেটেলার বাঙ্গালিদের আইনী ব্যবস্থা গ্রহণ, অপারেশন উত্তোরণ নামক সেনাশাসন প্রত্যাহার, পার্বত্য সমস্যা সমাধানের জন্য স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা কার্যকর করে অতিদ্রুত ভূমি কমিশনের কার্যকর করার দাবি জানান।

 
সভাপতির বক্তব্যে পিসিপি জেলা শাখার সভাপতি জিকো চাকমা বলেন,  ভূমি কমিশনের কার্যক্রম অবহেলা করা হচ্ছে যার কারণে প্রতিনিয়ত ভূমি বেদখলের মতো কাজ চলছে। সেই ঘটনা যদি বারবার যদি পুনরাবৃত্তি হয় আজকে  ছাত্র সমাজ বসে থাকবো না।


এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুরাছড়িতে ভূমি বেদখলে বাঁধা দেওয়ায় একজন ইউপি মেম্বারসহ ৫ নিরীহ গ্রামবাসীর ওপর শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

বিবৃতিতে দাবী করা হয়, গত শনিবার কতিপয় সেটলার জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে হিমায়ন চাকমার জমি বেদখলের চেষ্টা চালালে নির্যাতনের শিকার ব্যক্তিরাসহ স্থানীয়রা বাঁধা দেয়, যা অত্যন্ত ন্যায়সঙ্গত। বিবৃতিতে অবিলম্বে নির্যাতনকারীদের শাস্তি ও আহতদের চিকিৎসার খরচসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ