• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সদস্য অর্ন্তভূক্তির ভর্তি বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2022   Friday

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে, রেজি. নং চট্ট- ২৮০৮) এর সদস্য অর্ন্তভূক্তির জন্য ভর্তি ফরম ছাড়া হয়েছে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সদস্য অর্ন্তভূক্তি করা হবে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সাধারন সম্পাদক ও কেইউজে সদস্য অর্ন্তভূক্তিকরণ উপ-কমিটির আহ্বায়ক সৈকত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সদস্য অর্ন্তভূক্তির বিষয়ে ৭টি শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করা হয়েছে।


শর্তসমুহের মধ্যে ১. আবেদনকারীকে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যে কোন গণমাধ্যমে কর্মরত হতে হবে। তাঁকে অবশ্যই আবেদনের সময় থেকে পূর্ববর্তী অন্তত টানা তিন বছর কর্মরতথাকতে হবে। ২. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম এইচএসসি পাশ হতে হবে। ৩. আবেদনকারীকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, গণমাধ্যমে কর্মরত নিয়োগ পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ৪. আবেদনকারীকে আবেদনপত্র ‘বই বিতান’, আদালত সড়ক, খাগড়াছড়ি বাজার (কেইউজে’র কার্যালয়ের নিচ তলার লাইব্রেরী) থেকে ১০০/- (এক শত টাকা) বিনিময়ে সংগ্রহ করতে হবে। ৫. আগামী ২০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। ৬. আবেদনপত্র গ্রহণ করবেন নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক, নির্বাহী কমিটি, কেইউজে ও সদস্য, কেইউজে সদস্য অর্ন্তভূক্তিকরণ বিষয়ক উপ কমিটি। (প্রয়োজনে ০১৭৬৭৬৯১৪৬৮ নম্বরে যোগাযোগ করে জমা দিতে পারবেন।) ৭. অসম্পূর্ণ ফরম সরাসরি বাতিল বলে গণ্য হবে।

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ