• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2015   Saturday

রাঙামাটি শহরে বিতর্কিত মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ চারটি সংগঠন।

 ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ষাট সালে উন্নয়নের দোহাই দিয়ে পাকিস্তান সরকারের সৃষ্ট কাপ্তাই বাঁধের ধকল পার্বত্যবাসী এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার ওপরে রয়েছে কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউটের সুফলের দৃষ্টান্ত। পার্বত্য চট্টগ্রামের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত তোয়াক্কা না করে সম্পূর্ণ প্রশাসনিক কর্তৃত্ব খাটিয়ে বিতর্কিত মেডিকেল কলেজ উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার প্রকারান্তরে পাঞ্জাবি শাসকগোষ্ঠীর মূর্তিতে আবির্ভূত হয়েছে এবং চিহ্নিত সাম্প্রদায়িক চক্রকে উস্কানি দিচ্ছে। মুখে উন্নয়নের বুলি কপচালেও সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে নানা ছলা-কলায় পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে বিতাড়ন, সেটলার-সেনা দিয়ে ভূমি বেদখল, সাম্প্রদায়িক উত্তেজনা জিইয়ে রেখে হত্যাকান্ড, দমন-পীড়ন জারি রাখা, যার আইনী নাম হল অপারেশন উত্তরণ।

বিবৃতিতে দাবি করা হয়, মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে ক্ষমতাসীন শাসকচক্রের মুখোশ আবারও জনগণের সামনে উন্মোচিত হয়েছে দাবি করে বলা হয়, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সরকারের তথাকথিত উন্নয়নের সমর্থক সেজে পাহাড়ি-বাঙালি দাঙ্গা বাঁধিয়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।

সকল প্রকার উত্তেজনা ও উস্কানির মুখেও সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যারা পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লুটতে চায় তারা উভয় জনগণের শক্র।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দাঙ্গাবাজদের গ্রেফতার করে রাঙামাটি শহরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ