• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2025   Tuesday

রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে মঙ্গলবার সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসারের কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)  জো কমিটির  আয়োজিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি  ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল। সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সনাক সদস্য ও শিক্ষা উপ কমিটির সদস্য অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য ও শিক্ষা উপ কমিটির সদস্য গৈরিকা চাকমা প্রমুখ।
সভায় মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সিঁডির রেলিং প্রদান এর ব্যবস্থা, রাস্তা মেরামত, পানীয় জলের ব্যবস্থা, সম্প্রতি কিল্লাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যলয় সহ যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইঞ্জিন চালিত বোট প্রদান করা হয়েছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং গাইডলাইন অনুসারে পরিচালনা করা, শিক্ষার মান উন্নয়নে সার্বিকভাবে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও প্রস্থান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বিভিন্নভাবে মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে এবং শিক্ষার মান উন্নয়ন ও অনিয়ম রোধে এ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য সনাককে ধন্যবাদ প্রদান করেন্। তিনি সভায় উত্থাপিত সকল বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক অনিয়ন/দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্প তেমনি একটি প্রকল্প যা দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। এ প্রকল্পের আওতায়  অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করছে। প্যাকটা প্রকল্পের অধীনে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি কমবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ