• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2025   Thursday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত  কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব আইকিউএসি মাহবুব আরা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হিসাব রক্ষণ অফিসার  মোঃ শহীদুল ইসলাম। এসময় তিনি প্রতিষ্ঠানের বাজেট, অডিট, জিএফআর, বিএসআর, টিএডিএসহ আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আলোকপাত করেন এবং উদাহরণ ও বাস্তব ব্রডশিট ব্যবহারের নমুনা ও অডিট আপত্তি নিষ্পত্তির কৌশলগত দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, সুশাসন নিশ্চিত করার জন্য জেনারেল ফিন্যান্সিয়াল রুলস অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনার কাজসমূহ সম্পাদন করতে হবে। আর্থিক ব্যবস্থাপনার মৌলিক নীতি মেনে যেকোনো পণ্য/সেবা ক্রয়ের ক্ষেত্রে চাহিদার মূল্যায়ন করে ক্রয় প্রক্রিয়ার প্রতিটি স্তরে বিধি-বিধানের স্বচ্ছতা মেনে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ