• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাবিপ্রবি’তে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2025   Thursday

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মশালার সভাপতিত্ব করেন  রাবিপ্রাবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব  মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি) মাহবুব আরা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাবিপ্রবি’র সকল বিভাগের শিক্ষক এবং সকল দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

কর্মশালায় সকল বিধি-বিধান নিয়ে আলোচনা করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। তিনি  বিধিমালার আলোকে নিয়োগ, ছুটি, কর্মপরিধি, শৃঙ্খলাবিধি সহ সকল বিধিমালার উপর বিস্তারিত আলোকপাত করেন এবং উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে রাবিপ্রারবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, বাংলাদেশ সার্ভিস রুলস রাষ্ট্রের চাকুরীজীবিদের জানা ও তা মেনে চলাই কর্তব্য। এ রুলস দায়িত্ব কর্তব্য পালনে দিক নির্দেশনা প্রদান করলেও উন্নত নৈতিকতাই এ রুলসকে সুরক্ষা দিতে পারে। তাই এ সার্ভিস রুলসের পাশাপাশি নৈতিকতা চর্চার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি ছাত্রদের অধিকারকে গুরুত্ব প্রদানের বিষয়ে সকলের দৃষ্টি আর্কষণ করেন এবং সে অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, একাডেমিক গবেষণায় আন্তর্জাতিক কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারলে এ অর্থ বছর থেকেই বিশেষ আর্থিক পুরস্কারের আশ্বাস দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর। আমাদের বিশ্ববিদ্যালয়টি একটু একটু করে অর্জনের মধ্যে দিয়ে সারাদেশে এ পর্যন্ত যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তা যেন বজায় থাকে এবং এ সুনাম ভবিষ্যতে সর্বক্ষেত্রে আরো যেন বিস্তৃত হয় ।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ