• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

বিলাইছড়ি প্রতিনিধ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2025   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বুধবার (৩০ জুলাই) ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বিলাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ মামুনুল হক।   জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা অফিসার (রু:দা) বিভীষন চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাইখ্যাং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা। এ সময় উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতি, শিক্ষার্থী ও অভিভাবক এবং উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলোপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)  এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়নাধীন "পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম" এর আওতায় বিলাইছড়ি উপজেলায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্য়ায়ে ১০ (দশ) জন  "উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার " প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা উপজেলার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, একজন শিক্ষার্থীর এই পুরস্কার প্রাপ্তির পিছনে শিক্ষকের ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুরোধ করা হয়।  পাশাপাশি শিক্ষার্থীরা যারা উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন, তাদেরকেও মনে রাখতে হবে তাদেরকে শুধু জেলা না জাতীয় পর্য়ায়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীর সাথে যুদ্ধ করতে হবে। তাই তাদেরকে সেভাবে তৈরী হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এবং শিক্ষার মানোন্নয়নের জন্য বিলাইছড়ির মত দূর্গম পাহাড়ি এলাকায় যেখানে বিদ্যালয় আছে সেখানে যেন ছাত্র-ছাত্রী হোস্টেল চালুর জন্য দাপ্তরিকভাবে সুপারিশ করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ