• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

ঘাতক কামরুল ও তার স্ত্রী গ্রেফতার
অপহরণের আট দিন পর কাউখালীতে পোলট্রি খামারী মামুনের বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2025   Tuesday

অপহরনের ৮দিন পর আজ মঙ্গলবার সকালে পোলট্রি খামারী মোঃ মামুনের(৩৫) মাটিতে পুতে রাখা বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কাউখালীর মাঝের পাড়া এলাকা থেকে মামুনের বস্তাবন্দি অবস্থায় দ্বিখন্ডিত এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক কামরুল ইসলাম(৩০) ও তার স্ত্রী সাথী আক্তার(১৯) কে গ্রেফতার করেছে।
পুলিশ ও মামুনের পরিবার জানায়, ৭ জুলাই দুপুরে কাজ আসে বলে বাড়ি থেকে বের হন মামুন। রাতে তার স্ত্রী সীমা আক্তারকে ফোন করে দুটি ব্যাংক চেক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাটে আনোয়ার নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। মামুনের বাবা আলী আহম্মদ ওই দিন রাতে চেক দুটি আনোয়ারকে দেন। পরদিন মামুনের ফোন থেকে সীমাকে জানানো হয় তাঁকে অপহরণ করা হয়েছে। কামরুল মুক্তিপন হিসেবে দিতে হবে ১০ লক্ষ টাকা দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা চেক গ্রহণকারী আনোয়ারকে আটক করে পুলিশে দেয়। তাঁকে আটকের পর অপহরণের সঙ্গে মামুনেরই পোলট্রি খামারের সাবেক কর্মচারী কামরুলের নাম উঠে আসে। ৮ জুলাই মামুনের স্ত্রী জিডি করার পর নড়েচরে বসে কাউখালী থানা পুলিশ। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় ঘাতক কামরুলের সন্ধানে নামার এক পর্যায়ে গত সোমবার লক্ষীপুর জেলার ভবানীগঞ্জ থেকে এক বন্ধুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে রাতেই কাউখালী থানায় নিয়ে আসার পর জেরার এক পর্যায়ে মামুন কোথায় রয়েছে স্বীকারোক্তি দেয়। মঙ্গলবার সকালে কামরুল নিয়ে উপজেলার নাইল্যাছড়ির মাঝের পাড়া এলাকা থেকে মামুনের বস্তাবন্দি অবস্থায় দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। কামরুল অপহরনের দিনই রাতেই চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে মামুনকে অজ্ঞান করে হত্যা করে। পরে মামুনের লাশ দ্বিখন্ডিত করে বস্তাবস্তি অবস্থায় মাটিতে পুতে রাখে। মঙ্গলবার সকালে কামরুলের স্ত্রী সাথী আক্তারকে রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় ৬তলা আবাসিক ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কামরুল মামুনের পোলট্রি খামারী সাবেক কর্মচারী। মামুন সুগারমিল আদর্শ গ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র ছেলে। মামুনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এর মধ্যে তিন ও আট বছর বয়সি ছেলে এবং নয় মাস বয়সি মেয়ে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) নাদিরা নুর, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় স্থানীয়দের মধ্যে শোক, ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘাতক কামরুল জানায়, ব্যবসায়িক দ্বন্ধের কারণে মামুনকে রাণীরহাট এলাকায় তার ভাড়া বাসায় স্ত্রীসহ চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে তাকে হত্যা করে লাশ দ্বিখন্ডিত বস্তায় বন্দি করে স্ত্রীকে সাথে নিয়ে কাউখালী উপজেলার নাইল্যাছড়ির মাঝের পাড়া এলাকায় গিয়ে তার ফুফা শশুরের বাড়ীর পাশে লাশ মাটিতে পুতে রেখে পালিয়ে যায়। সে আরো জানায়, মামুনকে হত্যা করার আগে ইউটিউবে একাধিক কিলিং মুভি দেখে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িতদের খুজে বের করা হবে। এর আগে চেক গ্রহনকারী আটক করে আনোয়ার (২০)কে জেল হাজতে পাঠানো হয়েছে।
কাপ্তাই ও কাউখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, নিহত মামুনের সাবেক কর্মচারী ছিল ঘাতক কামরুল। কিন্তু কর্মচারী থাকলেও সম্প্রতি তারা দুজনে মিলে শেয়ারে ব্যবসা করছিলেন। ধারনা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্ধের কারনে এ নৃশৃংস এ হত্যাকান্ড ঘটিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ